1 Answers

পৃথিবীতে যুগে যুগে যত মহাপুরুষদের আবির্ভাব ঘটেছে। তাদের জীবনাদর্শ বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, তারা কখনও নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন নি। জগতের মানুষের কল্যাণে তারা সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন। তারা মানুষকে সৎ পথে চলার নির্দেশ দিয়েছেন। এসকল কাজের মধ্য দিয়ে তারা অমরত্ব লাভ করেছেন। তাদের জীবনাচরণ এবং নির্দেশ আমাদের মনকে প্রভাবিত করে। মহাপুরুষদের মতো ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায় আমাদের মনও ভালো কাজে উদ্বুদ্ধ হয়।

5 views

Related Questions