উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের মাধ্যমে বাঙালিরা কীভাবে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে বাঙালিরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলে ভাষার প্রশ্ন নিয়ে বাঙালি জনসমাজের সাথে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরোধ দেখা দেয়। পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইলে পূর্ব বাংলার জনগণ প্রবল প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানের প্রতি বাঙালিদের আগে যে মোহ ছিল তা দ্রুত কেটে যেতে থাকে। নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে ভাষা ও সংস্কৃতির সম্পর্ক এবং গুরুত্ব পূর্ব বাংলার মানুষের কাছে অধিকতর স্পষ্ট হয়ে ওঠে। তারা বুঝতে পেরেছিল, পাকিস্তানি শাসকদের হাতে তাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি কিছুই নিরাপদ নয়। ফলে বাঙালিরা নিজেদের আত্মপরিচয়ে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করতে থাকে। ভাষাকেন্দ্রিক এ ঐক্যই বাঙালিদের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে।