1 Answers

উদ্দীপকে উল্লিখিত আন্দোলনটি হলো ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। '৬৯-এর গণঅভ্যুত্থান তৎকালীন পূর্ব পাকিস্তান তথা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

উদ্দীপকে '৬৯-এর গণঅভ্যুত্থানে শহিদ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহার কথা বলা হয়েছে। প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাসনকে কেন্দ্র করে ১৯৬৮ সালে ছাত্র অসন্তোষ দেখা দেয়। এ অসন্তোষ দ্রুত ছড়িয়ে পড়ে শহর ও গ্রামের শ্রমিক, কৃষক ও নিম্ন আয়ের পেশাজীবীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের নিকট। আইয়ুব খানের পদত্যাগের দাবি তুলে সাধারণ মানুষ এক যোগে পথে নামেন। পূর্ব বাংলার জনগণের ওপর নিপীড়ন ও বঞ্চনা এবং তার বিপরীতে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বায়ত্তশাসনের সংগ্রামসহ পরবর্তী বিভিন্ন পর্যায়ে গড়ে ওঠা আন্দোলন। '৬৯-এর গণঅভ্যুত্থান সৃষ্টিতে প্রত্যক্ষ প্রভাব রেখেছিল। এ আন্দোলনের মাধ্যমে আইয়ুব খান সরকারের পতন ঘটে। বঙ্গবন্ধু। শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয় এবং আগরতলা মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। অতএব নিশ্চিতভাবেই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত আন্দোলনটি হলো ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।

4 views

Related Questions