1 Answers
আলোচ্য উদ্দীপকে বাপ্পী অসামাজিক প্রকৃতির ছিল। সে সমাজের মানুষকে সবসময় এড়িয়ে চলতে পছন্দ করত। এতে করে বাপ্পী সমাজে বসবাস করেও সমাজচ্যুত ছিল। কারও সাথে তার কোনো আন্তরিকতার সম্পর্ক না থাকায় কোনো বিপদ-আপদে সে কারও সাহায্য পেত না। কিন্তু তার পিতার মৃত্যুতে যখন পাড়াপ্রতিবেশী আত্মীয়স্বজন তার বাড়িতে আসে তখন সবার সাথে একটি আন্তরিকতার সম্পর্ক সৃষ্টি হয়। সে বুঝতে পারে কোনো মানুষ সমাজে একাকী বসবাস করতে পারে না। সমাজবদ্ধ হয়ে একে অপরের সাথে আন্তরিকতা ও হৃদ্যতার সম্পর্ক বজায় রাখতে হয়। তাহলে যেকোনো প্রতিকূল পরিবেশে সকলের সাহায্য পাওয়া যায়। সমাজের সকলেরই উচিত সকলের সাথে সামাজিকতার সুসম্পর্ক বজায় রাখা।
5 views
Answered