1 Answers

উদ্দীপকের বর্ণনা থেকে বোঝা যায় যে, ব্যাপন প্রক্রিয়ার কারণে হিমেলের ঘর ফুলের সুবাসে ভরে গিয়েছিল। নিম্নে ব্যাপন প্রক্রিয়া আলোচনা করা হলো-

ব্যাপন একটি ভৌত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে। সাধারণত একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে এই ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হয়। আরমান তার ঘরে যখন ফুলগুলো রেখেছিল তখন শুধুমাত্র ফুলের কাছেই সুবাস পাওয়া যাচ্ছিল। কিন্তু সময়ের ব্যবধানে ফুলের সুবাসের অণুগুলো তার বেশি ঘনত্বের দিক অর্থাৎ ফুলের কাছের বায়ু থেকে অল্প ঘনত্বের বাতাসের দিকে ব্যাপন প্রক্রিয়ায় ধাবিত হয়। যার কারণে পরদিন সকালে হিমেল তার পুরো ঘরে এই ফুলের সুবাস অনুভব করে। 

4 views

Related Questions