1 Answers

উদ্দীপকের মি. কিমের দেখা ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া একটি বর্বরতম ঘটনা। ধারণা করা হয়, রমনার বটমূলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গিরা হামলা করেছে, যাতে অনেক মানুষ হতাহত হয়। জঙ্গিবাদী হামলার কারণ অনুসন্ধান করলে দেখা যায়, ধর্মীয় বিধানের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এরূপ হামলার প্রতি উৎসাহিত করা হচ্ছে। যথাযথ ধর্মীয় শিক্ষার অভাব, শিক্ষাব্যবস্থার ত্রুটি, কারও প্রতি বৈষম্য, দারিদ্র্য, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির অভাবে এরূপ ঘটনা ঘটে। এছাড়াও রাজনৈতিক দলসমূহের পরস্পরের প্রতি অনাস্থা ও হানাহানি এবং দোষারূপের সংস্কৃতির কারণেও এরূপ ঘটনা ঘটে থাকে। আবার রাজনৈতিকভাবে দুর্বৃত্তায়নের কারণেও এসব ঘটনা ঘটতে পারে।

6 views

Related Questions