1 Answers
মাহির দেখা সমুদ্রের পানিতে প্রতিক্রিয়ার কারণ হলো জোয়ার-ভাটা।
সমুদ্রের পানি ফুলে প্রচন্ড বেগে তীরে আছড়ে পড়াকে বলা হয় জোয়ার। আবার পানি তীর থেকে দূরে সরে গেলে সেখানে ভাটার সৃষ্টি হয়। বিজ্ঞানীগণ মনে করেন যে, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ শক্তি এবং পৃথিবীর উপর চন্দ্র ও সূর্যের আকর্ষণে জোয়ার- ভাটা হয়। উদ্দীপকে মাহি কক্সবাজারে বেড়াতে গিয়ে দিনের দুটি নির্দিষ্ট সময়ে সমুদ্রের পানির হ্রাস ও বৃদ্ধি দেখতে পায় যার কারণ জোয়ার-ভাটা। পৃথিবীর সকল পদার্থের আকর্ষণ আছে এবং একটি অপরটিকে আকর্ষণ করে। এ আকর্ষণকে মাধ্যাকর্ষণ শক্তি বলে। এই মাধ্যাকর্ষণের ফলে পৃথিবী সূর্যের চারদিকে এবং চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে। যে যত বড় তার আকর্ষণ শক্তি তত বেশি। কিন্তু দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ শক্তি কমে যায়। সূর্য চন্দ্র অপেক্ষা ২.৬০ কোটি গুণ বড় হলেও পৃথিবী থেকে এর দূরত্ব চন্দ্রের দূরত্ব থেকে অনেক বেশি বলে পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা প্রায় দ্বিগুণ অর্থাৎ চন্দ্রের আকর্ষণেই জোয়ার-ভাটা হয়। উদ্দীপকে মাহী কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে বেলা ১০টায় পানি তীরে চলে আসা এবং বিকেল ৪টায় পানি অনেক দূরে চলে যাওয়া অর্থাৎ সমুদ্রের এ নিয়মিত প্রক্রিয়া সম্বন্ধে সে তার বাবার কাছ থেকে যা জানতে পেরেছে তা আসলে জোয়ার-ভাটা।
পরিশেষে বলতে পারি, জোয়ার-ভাটা একটি নিয়মিত প্রক্রিয়া। যা নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয়।