উদ্দীপকের মহামায়ার কার্যাবলির মাধ্যমে ধর্মীয় দিক কীভাবে প্রসারিত হতে পারে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
আলোচ্য উদ্দীপকে মহামায়ার পৃথিবীর কোনোকিছুর প্রতি কোনো আকর্ষণ ছিল না। ঈশ্বরের চিন্তায় তিনি সবসময় মগ্ন থাকতেন। ধর্মীয় অনুভূতি তার মধ্যে এতটাই প্রবল ছিল যে, নিজ জন্মভূমি ত্যাগ করে তিনি আশ্রমের স্থায়ী বাসিন্দা হন এবং হিন্দুধর্মে দীক্ষিত হন। আশ্রমকে তিনি আধ্যাত্মিক সাধনার কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত করেন। আশ্রমকে তিনি ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে রাখেন। আশ্রমের সকলকে তিনি সন্তানের মতো ভালোবাসতেন। মহামায়া ধর্ম ও কলাবিদ্যার এক সার্থক সমন্বয় সাধন করেন। খাদ্য, শিক্ষা, কৃষি, শিল্প, চিকিৎসা প্রভৃতি বিভাগ খুলে তিনি আশ্রমবাসীর সেবায় আত্মনিয়োগ করেন। তাঁর মধ্যে ধর্মীয় অনুভূতি ছিল' বলেই তিনি সকলের মঙ্গলের জন্য কাজ করতেন।
5 views
Answered