ছেলের ক্রিকেটার হতে অষ্টাঙ্গযোগ কীভাবে সাহায্য করতে পারে? উদ্দীপকের আলোকে বর্ণনা কর। (প্রয়োগ)
1 Answers
দেহকে সুস্থ ও মনকে শান্ত রাখতে অষ্টাঙ্গযোগের গুরুত্ব অপরিসীম। এ অষ্টাঙ্গযোগ অনুশীলনের মাধ্যমে অবশ্যই দ্বিজেন্দ্র একজন ভালো ক্রিকেটার হতে পারবে।
অষ্টাঙ্গযোগ অনুশীলনে দ্বিজেন্দ্রের অশান্ত মন শান্ত হবে এবং তার আত্মশক্তি বৃদ্ধি পাবে। যার ফলে সে তার শারীরিক সুস্থতার পাশাপাশি মনকে খেলাধুলায় নিয়োগ করতে পারবে। যম ও নিয়ম হচ্ছে অষ্টাঙ্গযোগের আধার। যম আর নিয়ম অনুশীলনের মাধ্যমে দ্বিজেন্দ্র তার ভাব আর আবেগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারবে যার ফলে অন্যান্য বন্ধু-বান্ধবের সাথে তার একটা ঐক্যতান সৃষ্টি হবে। আসন অনুশীলনের মাধ্যমে দেহ-মন সুস্থ রাখার পাশাপাশি প্রকৃতির সাথে তার একটা ঐক্যতান সৃষ্টি হবে। যার ফলে দেহকে সে জয় করে আত্মার বাহন হিসেবে নিজেকে প্রস্তুত করবে। প্রাণায়াম ও প্রত্যাহার অনুশীলনে সে তার শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ করে মনকে বশে রাখতে পারবে। যার ফলে তার ইন্দ্রিয়সমূহ বৈষয়িক আকাঙ্ক্ষার দাসত্ব বন্ধন থেকে মুক্ত হবে। ধারণা, ধ্যান ও সমাধি অনুশীলনের মাধ্যমে দ্বিজেন্দ্র তার আত্মাকে অন্তরতম প্রদেশে নিয়ে যাবে। ফলে ঈশ্বরের অনুগ্রহে সে একজন ভালো ক্রিকেটার হবে।