1 Answers

উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপটি হলো সাফা ও মারওয়ার বৃক্ষরোপণের পদক্ষেপ। এ পদক্ষেপটি গ্রহণের ফলে তারা যেসব সুফল ভোগ করতে পারে, তা নিচে ব্যাখ্যা করা হলো-

১. বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিষয়টি উপলব্ধি করে সাফা ও মারওয়া নিজ বাড়িতে, বিদ্যালয় প্রাঙ্গণে এবং রাস্তার ধারে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখতে পারে। 

২. বৃক্ষের ফল পশুপাখি কিংবা চতুষ্পদ জন্তু যে কেউ আহার করতে পারে। এ বিবেচনায় সাফা ও মারওয়া ফলজ বৃক্ষরোপণের দিকে জোর দিতে পারে। এক্ষেত্রে বৃক্ষের ফল শুধু নিজেরাই ভক্ষণ করবে না; অন্যদেরও কিছু দিবে।

৩. হালালভাবে রোজগার করা অন্যতম ফরজ কাজ। বৃক্ষরোপণের মাধ্যমে উপার্জিত অর্থ শতভাগ হালাল বিধায় এ কাজের দিকে সাফা ও মারওয়া হালাল উপায়ে উপার্জনের একটি পথ তৈরি করতে পারে।

৪. খাদ্য, বস্ত্র ও আশ্রয় মানুষের প্রধান প্রয়োজন। বৃক্ষ আমাদের এসব প্রয়োজন মিটিয়ে থাকে। এ বিবেচনায়ও বৃক্ষরোপণ করে তাদের উল্লিখিত প্রয়োজনগুলো মেটাতে পারে।

৫. সর্বোপরি মৃত্যুর পর মানুষের আমলের দ্বার বন্ধ হয়ে যায়। কিন্তু সাদকায়ে জারিয়ার সওয়াব বান্দা কিয়ামত পর্যন্ত লাভ করে। বৃক্ষরোপণ একটি সাদকায়ে জারিয়া। অতএব, সাফা ও মারওয়া সাদকায়ে জারিয়ার মতো একটি লাভজনক খাতে বিনিয়োগ করতে পারে।

4 views

Related Questions