1 Answers
নিধিবাবুর মতো মহাভারত পাঠ আমিও মানবিক মূল্যবোধ ও নৈতিকতা গঠনে উদ্বুদ্ধ হতে পারি। মহাভারতের 'ধার্মিকের জয় অধার্মিকের পরাজয়' কাহিনীগুলো মানুষের মনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। বাংলায় একটি প্রবাদ আছে 'যা নেই ভারতে, তা নেই ভারতে'। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো ঘটনা নেই যা মহাভারতে বিবৃত হয় নি। মহাভারতের কুরু- পান্ডবের দ্বন্দ্ব সংঘাতের মূলে রয়েছে স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার দন্ড, রাজনীতির কূটকৌশলের আশ্রয়ে যেনতেন প্রকারে প্রতিপক্ষের ক্ষতিসাধন করা এবং ন্যায়, ধর্ম ও সত্যকে পরিহার করে অন্যকে তার ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করা। 'মহাভারত' গ্রন্থটি পাঠের মাধ্যমে আমিও নিধিবাবুর মতো আমাদের সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ভূমিকা রাখতে পারি।
4 views
Answered