1 Answers

মূল্যবোধ ও নৈতিকতা গঠনে মানসের রাতে দেখা পালাগান বা মহাভারতের শিক্ষার গুরুত্ব অপরিসীম।

আমাদের মূল্যবোধ গঠনে মহাভারত ধর্মগ্রন্থের শিক্ষার যথেষ্ট গুরুত্ব রয়েছে। মহাভারত মানুষের নৈতিক মূল্যবোধ জাগ্রত করে। সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সাহায্য করে। এজন্য সকলেরই মহাভারত পাঠ করে শিক্ষা গ্রহণ করা উচিত। উদ্দীপকের মানস যে পালাগান দেখেছে সেখানে মহাভারতে বর্ণিত ভাইদের মধ্যকার দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে। আমাদের মূল্যবোধ ও নৈতিকতা গঠনে উক্ত পালাগানটির শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলায় একটি প্রবাদ আছে- 'যা নেই ভারতে, তা নেই মহাভারতে।' অর্থাৎ পৃথিবীতে এমন কোনো ঘটনা নেই যা মহাভারতে বিবৃত হয়নি। মহাভারতে কুরু-পাণ্ডবের দ্বন্দ্ব, সংঘাতের মূলে রয়েছে স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার দন্ড, রাজনীতির কূটকৌশলের আশ্রয়ে যেনতেন প্রকারে প্রতিপক্ষের ক্ষতি সাধন করা এবং ন্যায়, ধর্ম ও সত্যকে পরিহার করে অন্যকে তাঁর ন্যায্যপ্রাপ্তি থেকে বঞ্চিত করা। মহাভারতে দুর্যোধনের সকল চক্রান্ত ব্যর্থ করে ধর্মের জয় হয়েছে, সত্য প্রতিষ্ঠিত হয়েছে; কুরু বংশ ধ্বংস হয়েছে। পান্ডবগণ তাঁদের হৃতরাজ্য উদ্ধার করে পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে। এতে প্রমাণিত হয়েছে যারা ধার্মিক ও ন্যায়ের পথে থাকে ভগবান তাঁদের সাহায্য করেন। আর যাঁরা অধর্ম ও অন্যায়ভাবে অপরের বস্তু কেড়ে নিতে চায় ভগবান তাদের ক্ষমা করেন না। সুতরাং বলা যায় যে, মহাভারত পাঠে আমরা' ধর্মাচরণে উদ্বুদ্ধ হই, মানবিকতা ও নৈতিকতা শিক্ষা লাভ করি।

5 views

Related Questions