জনাব হামিদ কীভাবে নৈতিকতা ও মূল্যবোধ রক্ষা করে তার ব্যবসায় পরিচালনা করেন তা ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
জনাব হামিদ সামাজিক দায়বদ্ধতা সঠিকভাবে পালন করার মাধ্যমে নৈতিকতা ও মূল্যবোধ মেনে চলেন।
সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের প্রতি কিছু জনকল্যাণমূলক কাজ করা হয়। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান হওয়ার কারণে এটি পালন করতে হয়।
উদ্দীপকের জনাব হামিদ একজন খুচরা ব্যবসায়ী। তিনি ব্যবসায় নৈতিকতার সবদিক রক্ষা করে মূল্যবোধের সাথে তার ব্যবসায় পরিচালনা করে থাকেন। এ থেকে বোঝা যায়, তিনি তার ব্যবসায়ের সাথে জড়িত সব পক্ষের (যেমন: ক্রেতা-বিক্রেতা প্রভৃতি) প্রতি দায়িত্ব পালন করছেন। আর এ কাজগুলো সামাজিক দায়বদ্ধতার আওতাভুক্ত। সঠিক দাম, সঠিক ওজন, ভালো মানের পণ্য সরবরাহ প্রভৃতি সামাজিক দায়বদ্ধতার উপকরণ হিসেবে বিবেচনা করা যায়। জনাব হামিদ সামাজিক দায়বদ্ধতা সঠিকভাবে পালনের মাধ্যমে নৈতিকতা ও মূল্যবোধ রক্ষা করে তার ব্যবসায় পরিচালনা করেন।