1 Answers

'জনাব বাবরের ব্যবসায়ে নৈতিকতা ও মূল্যবোধ রক্ষার বিষয়টি প্রকাশ পায়'-উক্তিটি যৌক্তিক বলে আমি মনে করি।

আইন মেনে ব্যবসায় চালানো আবশ্যক। আবার, নীতি বা আদর্শ (করণীয় ও বর্জনীয়) মেনে ও মূল্যবোধের আলোকে ব্যবসায় পরিচালনা করাও অপরিহার্য। সঠিক মাপে পণ্য দেওয়া, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা প্রভৃতি ব্যবসায় নৈতিকতার অন্তর্গত।

উদ্দীপকের জনাব বাবর তার কারখানায় ভালো ও উন্নতমানের কাঁচামাল ব্যবহার করেন। তিনি উৎপাদিত পণ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করেন। ফলে এর গুণগত মান ভালো থাকে। আবার, শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রেও তিনি অনিয়ম করেন না। এ কাজগুলো ব্যবসায়ের নৈতিকতার অন্তর্গত।

জনাব বাবরের নৈতিক কাজগুলোর মাধ্যমে ক্রেতারা ভালো মানের পণ্য পাচ্ছে। এতে তার প্রতি ক্রেতাদের ভালো ধারণা তৈরি হবে। সমাজে তার সুনাম বাড়বে। আবার, শ্রমিকরা সময়মতো বেতন পেয়ে তার প্রতি সন্তুষ্ট থাকবে। এতে তাদের কাজের প্রতি আগ্রহ বাড়বে। এই দুই পক্ষের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালনের ফলে তিনি প্রতিযোগিতায় দীর্ঘদিন টিকে থাকতে পারবেন। সুতরাং, জনাব বাবর নৈতিকতা ও মূল্যবোধ মেনে ব্যবসায় পরিচালনা করছেন; যা তার ব্যবসায়ের সাফল্য লাভেও সহায়তা করবে।

7 views

Related Questions