1 Answers

"জনাব সহিদ সততা ও নিষ্ঠার মাধ্যমে ব্যবসায়ে সফলতা অর্জনে সক্ষম হবেন”- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।

মূল্যবোধ ও নৈতিকতা শব্দ দু'টির ধারণা প্রায় অবিচ্ছেদ্য। মূল্যবোধ বলতে সমাজের মানুষের কাছে অনুকরণীয় জ্ঞানবোধ এবং আচরণকে বোঝায়। আর নৈতিকতা হলো মানব আচরণের মানদণ্ড। এর মাধ্যমে ভালো-মন্দের পার্থক্য করা যায়। সততা ও নিষ্ঠার সাথে কাজ করা মূল্যবোধ ও নৈতিকতারই অংশ।

উদ্দীপকের জনাব সহিদ একজন সৎ ফল ব্যবসায়ী। তিনি সব সময় ক্রেতাদের আস্থা অর্জনের চেষ্টা করেন। এজন্য তিনি কখনোই ফলে রাসায়নিক পদার্থ ব্যবহার করেন না। এছাড়া, তিনি যথাসময়ে ধার পরিশোধ করেন।

জনাব সহিদের এ ধরনের কাজের জন্য ক্রেতারা তার ব্যবসায়ের প্রতি আস্থাশীল হবে। এটি তার ব্যবসায়ের সুনাম বাড়াতে সহায়তা করবে। এতে তার ব্যবসায়ের বিক্রিও বাড়বে। যথাসময়ে ঋণ পরিশোধ করে তিনি সততা ও নিষ্ঠার পরিচয় দেন। ফলে সমাজের বিভিন্ন পক্ষ তার সাথে ব্যবসায়িক লেনদেন করতে উৎসাহিত হবে। পাওনাদাররাও তাকে বিশ্বাস করবে। এতে তার ব্যবসায়ের প্রতি সবার ইতিবাচক ধারণা তৈরি হবে। এভাবে সততা ও নিষ্ঠার মাধ্যমে জনাব সহিদ ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারবেন।

5 views

Related Questions