1 Answers

মুড়ি মোড়কিকরণের ফলে সালাবা সফলতা অর্জন করতে পেরেছে বলে আমি মনে করি।

পণ্যের গুণাগুণ এবং বাহ্যিক সৌন্দর্যের ওপর এর বিক্রয় বৃদ্ধি নির্ভর করে। মোড়কিকরণ ক্রেতাকে পণ্যের প্রতি আকৃষ্ট করে। অর্থাৎ মোড়কিকরণ পণ্যের বিক্রি বাড়াতে সহায়ক।

উদ্দীপকের সালাবা স্থানীয়ভাবে মুড়ি উৎপাদন করে গ্রামের হাটে বিক্রি করে। কিন্তু সংরক্ষণের অভাবে সে ব্যাপকভাবে উৎপাদন করতে পারছে না। পরবর্তীতে সে তার উৎপাদিত মুড়ি মোড়কিকরণ করে বিক্রি করেছিল। এর ফলে সে ব্যবসায়িক সফলতা পেয়েছে।

সালাবা মুড়ি মোড়কিকরণ করার ফলে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারছে। ফলে মুড়ি নষ্ট হচ্ছে না। তাছাড়া মোড়কিকরণ সালাবার মুড়ির গুণাগুণ অপরিবর্তনীয় রেখেছে। সে দীর্ঘদিন মুড়ি সংরক্ষণ করে রাখতে পারছে। ফলে কোনো হাটে মুড়ি অবিক্রীত থাকলে তা অন্য হাটে বিক্রি করা তার পক্ষে সম্ভব হচ্ছে। মোড়কিকরণের ফলে মুড়ির প্যাকেটটি দেখতে আকর্ষণীয় হয়েছে। ফলে অনেক মানুষ মুড়ি কিনতে উদ্বুদ্ধ হচ্ছে। তাই উত্তম মোড়কিকরণ ব্যবস্থাই মুড়ি ব্যবসায়ে বেশি সফলতা লাভের উপায় বলে আমি মনে করি।

5 views

Related Questions