1 Answers

উদ্দীপকের সজলের ব্যবসায়ে সাফল্য লাভের কারণ তার ব্যবসায়ের অবস্থানগত সুবিধা। 

ব্যবসায় গঠনে স্থান নির্বাচন একটি অন্যতম বিবেচ্য বিষয়। এক্ষেত্রে বাজার সুবিধা, কাঁচামালের সহজলভ্যতা প্রভৃতি বিষয় বিবেচনা করতে হয়। সঠিক স্থান নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ে সফলতা অর্জন সহজ হয়। 

উদ্দীপকের সজল এমবিএ পাস করেছেন। তিনি বাড়ির কাছের হাসপাতালের সামনে একটি ওষুধের দোকান দিলেন। তার দোকানটি ২৪ ঘণ্টা খোলা রাখা হয়। ফলে ক্রেতারা যেকোনো সময় তার কাছ থেকে ওষুধ কিনতে পারে। এছাড়া দোকানটি হাসপাতালের সামনে হওয়ায় রোগীর সমাগম বেশি হয়। তাই তার দোকানের বিক্রিও বেশি হয়। মূলত হাসপাতালের সামনের অবস্থানগত সুবিধাই তার ব্যবসায়ের প্রসার করেছে। সুতরাং, স্থানগত সুবিধা সজলের ব্যবসায়ের সাফল্যের মূল কারণ।

5 views

Related Questions