1 Answers

উদ্দীপকের জনাব সজলের স্থাপিত শিল্পটি হলো কুটির শিল্প।

এ শিল্প পরিবারের সদস্যদের সহায়তায় গড়ে ওঠে। এতে স্বল্প মূলধন ও সীমিত আয়তন প্রয়োজন হয়। এছাড়া এতে ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতা বিকাশের সুযোগ থাকে। জমি এবং কারখানা ভবন ছাড়া এর স্থায়ী সম্পদের মূল্য (প্রতিস্থাপন ব্যয়সহ) ৫ লক্ষ টাকার কম হয়। আর, এখানে পরিবারের সদস্যসহ সর্বোচ্চ জনবল ১০ জনের বেশি হয় না।

উদ্দীপকের জনাব সজল তার পরিবারের সদস্যদের নিয়ে মাটি দিয়ে বিভিন্ন ধরনের শো-পিস, ফুলদানি তৈরি করেন। এরপর তা নিজের দোকানে বিক্রি করেন। এসব সামগ্রী মৃৎ কুটির শিল্পের অন্তর্ভুক্ত। জনাব সজলের শিল্পটিও পরিবারের সদস্যদের মাধ্যমে পরিচালিত হয়। এসব কুটির শিল্পের বৈশিষ্ট্য আওতায় পড়ে। তাই, জনাব সজলের স্থাপিত শিল্পটিকে পণ্যের ধরন ও জনবল বিবেচনায় কুটির শিল্প বলা যায়।

5 views

Related Questions