1 Answers

উদ্দীপকের 'A' প্রতিষ্ঠানটি উৎপাদন শিল্পের অন্তর্গত। 

এ ধরনের শিল্পে শ্রম ও যন্ত্রের মাধ্যমে কাঁচামাল প্রক্রিয়াজাত করা হয়। এভাবে তা মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয়। তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় তৈরি প্রভৃতি এ শিল্পের উদাহরণ।


 উদ্দীপকের 'A' প্রতিষ্ঠানে তিনটি পণ্যের উৎপাদন প্রক্রিয়া দেখানো হয়েছে। সেখানে সুতা থেকে বস্ত্র, চামড়া থেকে জুতা, কাঠ থেকে আসবাবপত্র তৈরি করা হয়। এসব তৈরি করতে কাঁচামাল হিসেবে যথাক্রমে সুতা, চামড়া ও কাঠ ব্যবহার করা হয়। এরপর এগুলো যন্ত্রের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। এভাবে পণ্যের রূপগত পরিবর্তন হয়। আর তা মানুষের ব্যবহার উপযোগী হয়। এসব কাজের সাথে উৎপাদন শিল্পের বৈশিষ্ট্যের মিল আছে। তাই বলা যায়, 'A' প্রতিষ্ঠানটি উৎপাদন শিল্পে নিয়োজিত আছে।

6 views

Related Questions