1 Answers

শ্রাবন্তীর প্রতিষ্ঠানটি কুটির শিল্পের অন্তর্ভুক্ত।

পরিবারের সদস্যদের প্রাধান্য দিয়ে পারিবারিক পরিবেশে কুটির শিল্প গড়ে ওঠে। এরূপ শিল্পের শ্রমিকরা পূর্ণকালীন ও খণ্ডকালীন সময়ে উৎপাদন বা সেবা কাজে জড়িত থাকে।শ্রাবন্তী পরিবারের সদস্য ও কয়েকজন অভিজ্ঞ মহিলা কর্মী নিয়ে তার 'অঙ্গনা কারু পণ্য' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। কুটির শিল্প প্রধানত পরিবারের সদস্যদের শ্রম দ্বারা পরিচালিত হয়। এ শিল্পের সর্বোচ্চ জনবল ১০ জন। অঙ্গনা কারু পণ্যের সদস্যরা নিজেরা পরিশ্রম করে কাঁচামালের সাহায্যে পণ্য উৎপাদন করে তা রপ্তানি করে থাকেন। এসব বৈশিষ্ট্য কুটির শিল্পের সাথে মিলে যায়। সুতরাং, শ্রমিক সংখ্যা এবং পারিবারিক শ্রম বিবেচনায় শ্রাবন্তীর প্রতিষ্ঠিত ব্যবসায়টি কুটির শিল্পের অন্তর্ভুক্ত। 

4 views

Related Questions