1 Answers

উদ্দীপকের বিষয়টি প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত।

 এ ধরনের শিল্পের উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। এ শিল্পে মূলত উদ্ভিদ ও প্রাণির বংশবৃদ্ধি প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কাজ করা হয়। নার্সারি, পশু পালন, পোলট্রি ফার্ম প্রভৃতি প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত।

উদ্দীপকে বীজ থেকে চারাগাছ এবং মাছের ডিম থেকে মাছের পোনা উৎপাদনের কথা বলা হয়েছে। বীজ থেকে চারাগাছ উৎপাদন নার্সারির অন্তর্ভুক্ত। এ চারাগাছ একসময় বড় গাছে পরিণত হবে, বড় গাছ থেকে বীজ এবং পুনরায় চারা পাওয়া যাবে। আবার মাছের ডিম থেকে মাছের পোনা উৎপাদন করা হয়েছে। এ পোনা বড় মাছ হলে ডিম দেবে এবং এ ডিম পুনরায় পোনা উৎপাদনে ব্যবহৃত হবে। সুতরাং, উদ্দীপকের বিষয় দুটি পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হওয়ায় নিঃসন্দেহে তা প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত।

4 views

Related Questions