1 Answers
উদ্দীপকের হাবিব উৎপাদন শিল্পের সাথে জড়িত।
এ শিল্পে শ্রম ও যন্ত্রের সাহায্যে পণ্য উৎপাদন করা হয়। এক্ষেত্রে কাঁচামাল ও অর্ধপ্রস্তুত পণ্যকে প্রক্রিয়াজাতের মাধ্যমে মানুষের ব্যবহারউপযোগী পণ্য তৈরি করা হয়। তুলা থেকে কাপড় তৈরি, গম থেকে আটা ও ময়দা তৈরি প্রভৃতি উৎপাদন শিল্পের অন্তর্গত।
উদ্দীপকের হাবিব একটি ময়দা কারখানার মালিক। তিনি স্থানীয় কৃষকদের কাছ থেকে বাছাইকৃত গম সংগ্রহ করেন। এরপর প্রক্রিয়াজাতের মাধ্যমে গম থেকে ময়দা তৈরি করেন। এ কাজে তিনি শ্রম ও যন্ত্র ব্যবহার করেন। উৎপাদিত ময়দা তিনি স্থানীয় বাজারে বিক্রি করেন। এতে তিনি কাঁচামাল থেকে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করছেন। এসব বৈশিষ্ট্যের সাথে উৎপাদন শিল্পের মিল আছে। সুতরাং, হাবিবের কাজটি উৎপাদন শিল্পের আওতায় পড়ে।
5 views
Answered