1 Answers
উদ্দীপকের মি. রবি কুটির শিল্পের সাথে জড়িত।
এ শিল্প পরিবারের সদস্যদের সহায়তায় স্বল্প মূলধন ও সীমিত আয়তনে এবং ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতায় গড়ে ওঠে। এক্ষেত্রে জমি এবং কারখানা ভবন ছাড়া এর স্থায়ী সম্পদের মূল্য (প্রতিস্থাপন ব্যয়সহ) ৫ লক্ষ টাকার নিচে হয়। কুটির শিল্পে পরিবারের সদস্যসহ সর্বোচ্চ জনবল ১০ জনের বেশি হয় না।
পাটের তৈরি পণ্যের ব্যাপক চাহিদা দেখে উদ্দীপকের মি. রবি পাটজাত পণ্য তৈরি করা শুরু করেন। এসব পণ্য তৈরির পাশাপাশি তিনি একটি পাটজাত পণ্যের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র স্থাপন করেন। সেখানে স্কুল ব্যাগ, শিকা, দেয়াল মাদুর প্রভৃতি প্রদর্শন করা হয়। এসব পণ্য কুটির শিল্পের অন্তর্ভুক্ত। আবার, তার ব্যবসায়ে সহযোগিতার জন্য তিনি ১০ জন যুবক নিয়োগ দেন। এসব বৈশিষ্ট্য কুটির শিল্পের সাথে মিলে যায়। সুতরাং, মি. রবির ব্যবসায়টি সদস্যসংখ্যা ও পণ্যের ধরন বিবেচনায় কুটির শিল্পের অন্তর্গত।