1 Answers
উদ্দীপকে উল্লিখিত 'X' সামাজিক সমস্যা কিশোর অপরাধের সাথে জড়িত। কিশোর অপরাধ প্রতিটি সমাজের জন্য একটি উদ্বেগজনক সামাজিক সমস্যা। উদ্দীপকের 'X' সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বন্ধুদের সাথে যোগাযোগ করত। তার বাবা মা উভয়েই কর্মব্যস্ত।
সে বাড়ি থেকে পালিয়ে গেলে পুলিশ তাকে অন্য জায়গা থেকে খুঁজে পায়। সামাজিক সুষ্ঠু পরিবেশ ও মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে খারাপ সঙ্গের প্রভাবে শিশু-কিশোররা অপরাধী হয়ে ওঠে। বঞ্চিত ও অবহেলিত শিশু-কিশোররা অপরাধী হয়ে ওঠে। এছাড়া শহর জীবনের একাকিত্ব, বাবা-মায়ের কর্মব্যস্ততা, আকাশ সংস্কৃতির প্রভাবসহ নানা কারণে কিশোররা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। উদ্দীপকের 'X' কেও বাবা-মা কর্মব্যস্ততার জন্য সময় দিতে পারত না এবং তার মাঝে আকাশ সংস্কৃতির প্রভাব থাকায় সে অপরাধী হয়ে ওঠে।