1 Answers
উদ্দীপকে বাংলাদেশের সামাজিক সমস্যার অন্যতম 'দুর্নীতি' নামক সমস্যাটির প্রতিফলন ঘটেছে।
ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ পন্থায় নীতি বহির্ভূত জনস্বার্থ বিরোধী কাজই হলো দুর্নীতি। দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। উদ্দীপকে বনখেকো ওসমান গনি বন বিভাগের বড় পদে চাকরিতে অবস্থানকালীন অবৈধভাবে গাছ বিক্রি করে ব্যাপক অর্থ বিত্তের মালিক হয়। এখানে সে দেশের জাতীয় সম্পদ গাছ কেটে বিক্রি করে যেমন দেশের ক্ষতি করেছে তেমনি অবৈধভাবে অর্থ আয় করে দেশের উন্নয়নকে করেছে বাধাগ্রস্ত। এতে যে সামাজিক সমস্যার প্রতিফলন ঘটেছে তা হলো দুর্নীতি।
5 views
Answered