1 Answers

উদ্দীপকে দুর্নীতি নামক সামাজিক সমস্যাটির প্রতিফলন ঘটেছে।

দুর্নীতির বহুবিধ কারণ রয়েছে। দেশে একদিকে কর্মক্ষেত্রের অপ্রতুলতা এবং অন্যদিকে ব্যাপক বেকারত্ব এ পরিস্থিতিতে যুব সমাজ যেকোনো চাকরির প্রত্যাশায় বিপুল পরিমাণ ঘুষ দিতে বাধ্য হচ্ছে। তাছাড়া সমাজব্যবস্থায় দেখা যায় যার অর্থসম্পদ বেশি সেই মর্যাদার মাপকাঠিতে উঁচু স্তরের বলে স্বীকৃতি দেওয়া হয়। তাই মর্যাদা ও প্রতিপত্তি লাভে ধনসম্পদ সংগ্রহ ও অধিক ধনী হবার আশায় অনেকে দুর্নীতির আশ্রয় নেয়। রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার অভাব, অগণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক ক্ষমতা বদল এবং রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হবার তীব্র আকাঙ্ক্ষা দুর্নীতি বিস্তারের অনুকূল পরিবেশ সৃষ্টি করে থাকে। বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্তর লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে। সে সাথে বাড়ছে মুদ্রাস্ফীতি। ফলে দোকানদার এবং আড়তদারেরা প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে। আবার এর ফলে স্বল্প আয়ের লোকেরা বাঁচার তাগিদে দুর্নীতির আশ্রয় গ্রহণ করছে। দুর্নীতি প্রতিরোধে গড়ে ওঠা প্রতিষ্ঠান যখন দুর্নীতি প্রতিরোধে ব্যর্থ হয় কিংবা এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীগণ দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তখন সমাজ ব্যাপকভাবে দুর্নীতিতে ছেয়ে যায়।

তাই বলা যায়, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ও দুর্নীতির একটি বড় কারণ।

5 views

Related Questions