1 Answers

উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যাটি হলো সড়ক দুর্ঘটনা। চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং রাস্তার ত্রুটি ও দুর্বলতাজনিত সড়ক কেন্দ্রিক যে দুর্ঘটনা তাই সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা পৃথিবীর প্রায় সব দেশেই ঘটে থাকে। তবে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিস্থিতি ভয়াবহ।

উদ্দীপকে গত ১৪-১০-১৭ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় ১৬. পৃষ্ঠায় 'প্রাণ চলে গেল চারজন' শিরোনামে একটি খবর ছাপা হয়। উদ্দীপকে ফাহিম খবরের কাগজে সড়ক দুর্ঘটনার যে খবরটি পড়েছিল তা বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন কিছু নয়। এরকম ছোটবড় সড়ক দুর্ঘটনা বহুবিধ কারণে প্রায়শ ঘটে থাকে। অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালককে দিয়ে গাড়ি চালানোর কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে থাকে। আমাদের দেশে অধিকাংশ ট্রাক চালক গাড়িতে পরিবহন সীমার অতিরিক্ত মাল বোঝাই করেন। আবার কোনো কোনো ক্ষেত্রে খালি ট্রাকে যাত্রী বোঝাই করে গন্তব্যে পৌছান। শোভাযাত্রা, মিছিল এবং শিক্ষার্থীরা দলেবলে যাওয়ার জন্য ট্রাক ব্যবহার করে, যা অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়। আবার আমাদের দেশে ট্রাক চালকদের বিরাট একটি অংশ নেশায় আসক্ত, দূরপাল্লার পরিবহনে এসব চালকরা অনেক সময় নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালান। এ কারণেও দুর্ঘটনা ঘটে। যাত্রী পরিবহনে অনেক সময় দেখা যায় আসন সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী, এমনকি গাড়ির ছাদেও যাত্রী পরিবহন করা হয়। যার কারণে দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়াও সড়ক ব্যবহারের নিয়মনীতি না মানা, অন্যমনষ্কতা ও অসতর্কতা অনেক সময় দুর্ঘটনা ঘটায়। এছাড়াও ত্রুটিপূর্ণ সড়কের কারণেও দুর্ঘটনা ঘটে থাকে।

5 views

Related Questions