1 Answers
উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-১-এ যে সামাজিক সমস্যাটির ইঙ্গিত করা হয়েছে সেটি হলো কিশোর অপরাধ।
কিশোর অপরাধ প্রতিটি সমাজের জন্য একটি উদ্বেগজনক সামাজিক সমস্যা। আমাদের সমাজে এবং পৃথিবীব্যাপী উল্লেখযোগ্য হারে সমস্যাটি বিদ্যমান রয়েছে। সামাজিক সুষ্ঠু পরিবেশ ও মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে খারাপ সঙ্গ এবং পাচারকারী ও বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তির সাথে জড়িত হয়ে শিশু-কিশোররা অপরাধী হয়ে ওঠে। দৃশ্যকল্প-১-এ নবম শ্রেণির ছাত্র 'ক' যে সকল কার্যকলাপের সাথে জড়িত তা মূলত একজন কিশোর অপরাধীর কাজের পর্যায়ভুক্ত। তাই 'ক' একজন কিশোর অপরাধী। আমাদের সমাজের শিশু-কিশোররা জাতির মূল্যবান সম্পদ। তাই তাদের প্রতি পরিবার তথা রাষ্ট্রের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। যাতে তারা সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করে লেখাপড়ার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদে পরিণত হতে পারে।
অতএব বলা যায়, দৃশ্যকল্প-১ দ্বারা কিশোর অপরাধকেই নির্দেশ করা হয়েছে।