1 Answers
উদ্দীপকে উল্লিখিত হযরত মুহাম্মদ (স.)-এর ৬৩০ খ্রিষ্টাব্দের মহান কাজ দ্বারা হযরত মুহাম্মদ (স.)-এর মক্কা বিজয়ের পর কাফের-মুশরিকদের ক্ষমার ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
আমরা জানি, হিজরি অষ্টম সনে দশ হাজার মুসলিম সাহাবি নিয়ে মহানবি (স.) মক্কা অভিমুখে রওনা হন এবং মক্কার অদূরে হযরত মুহাম্মদ (স.) তাঁবু স্থাপন করেন। এ অবস্থায় মক্কার কাফের- মুশরিকরা মুসলিম বাহিনীর বিপক্ষে যুদ্ধে অবতীর্ণ হতে সাহস করল না। বরং তারা মুসলমানদের এ বাহিনী দেখে ভীতসন্ত্রস্ত হলো। মহানবি হযরত মুহাম্মদ (স.) বিনা রক্তপাতে ও বিনা বাধায় মক্কা বিজয় করলেন। মক্কায় ১৩টি বছর যারা নবি (স.)-কে অত্যাচার ও নির্যাতনে জর্জরিত করেছিল, হত্যার ষড়যন্ত্র করেছিল, প্রিয় জন্মভূমি মক্কা হতে মদিনায় হিজরত করতে বাধ্য করেছিল, দয়াল নবি (স.) তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না। বরং তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এবং বললেন, "আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন।” অর্থাৎ নবি (স.) ইসলামের চরম শত্রু আবু সুফিয়ানসহ সকলকে হাতের নাগালে পেয়েও ক্ষমা করে দিলেন। মক্কা বিজয়ের পর ক্ষমার এরূপ দৃষ্টান্ত মানব ইতিহাসে বিরল।