1 Answers
উদ্দীপকে উল্লিখিত স্কুল শিক্ষক আব্দুল্লাহ সাহেবের স্বল্প বেতনে সংসার চালাতে কষ্ট হওয়ার পরও অভাবী আত্মীয়স্বজন ও ইয়াতিমদের সাহায্য-সহযোগিতা করেন। এসব কাজের মাধ্যমে তার দানশীলতার বহিঃপ্রকাশ ঘটেছে। আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করা ও দানশীলতা অত্যন্ত পুণ্যময় কাজ। আমরা জানি, দান করার মাধ্যমে মানুষের ইমানের বহিঃপ্রকাশ ঘটে। বাহ্যিকভাবে এতে দেখা যায় যে, সম্পদ কমে যায়। কিন্তু বাস্তবিকপক্ষে সম্পদ কমে না, বরং আল্লাহ খুশি হয়ে তার সম্পদ আরও কয়েকগুণ বাড়িয়ে দেন। আসমানের ফেরেশতা প্রতিদিন তার পক্ষ হয়ে আল্লাহর নিকট দোয়া করেন, আর যে ব্যক্তি সম্পদ খরচ করে না, তার জন্য আসমানের ফেরেশতা বদদোয়া করেন।
অতএব বলা যায়, উদ্দীপকে আব্দুল্লাহ সাহেবের কাজ দ্বারা ন্যায়পরায়ণতা ও দানশীলতার বহিঃপ্রকাশ ঘটেছে। আমাদেরও সকলের উচিত আব্দুল্লাহ সাহেবের মতো দানশীলতার প্রতি মনোযোগ দেওয়া।