1 Answers
ইসলামি নামধারী একটি সংগঠনের সদস্যদের সাথে মিলিত হয়ে তাদের কার্যক্রমের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ইমতিয়াজের আচরণে সন্ত্রাসের বহিঃপ্রকাশ ঘটেছে। কারণ সে নিরীহ মানুষ হত্যার মতো জঘন্য কাজ করছে, যা সন্ত্রাসের পর্যায়ে পড়ে।
সন্ত্রাসবাদ হলো অন্যায়ভাবে রক্তপাত করে রাজ্য জয়, ক্ষমতা দখল, সম্পদ অর্জন করা এবং লুটতরাজ ও খুন-খারাবির মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। বর্তমান যুগে জিহাদের নামে যেভাবে বোমাবাজি, জঙ্গি তৎপরতা, খুন-খারাবি ও নিরীহ লোকজনকে হত্যা করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং এটা সন্ত্রাসেরই নামান্তর।
ইমতিয়াজ যে সংগঠনের সদস্যদের সাথে মিলিত হয়ে নিরীহ মানুষ হত্যার মতো জঘন্য কাজ করছে তা কখনও ইসলাম সমর্থন করে না। বরং ইসলামে এটা হারাম তথা নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কুরআন ও হাদিসে স্পষ্ট উল্লেখ আছে অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম এবং যদি কেউ এ কাজ করে অবশ্যই তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে।