1 Answers
উদ্দীপকে উল্লিখিত ওয়াসিমের কাজ দ্বারা অর্থাৎ কম টাকা ধার দিয়ে বেশি গ্রহণ করার মধ্য দিয়ে সুদের বহিঃপ্রকাশ ঘটেছে। কেননা ঋণদাতা কর্তৃক ঋণগ্রহীতা থেকে মূলধনের অতিরিক্ত কোনো লাভ নেওয়াই হলো সুদ। মহানবি (স.) বলেছেন, "সোনার বিনিময়ে সোনা, রুপার বিনিময়ে রুপা, যবের বিনিময়ে যব, আটার বিনিময়ে আটা, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এমনিভাবে সমজাতীয় দ্রব্যের আদান-প্রদানে অতিরিক্ত কিছু হলেই তা হবে সুদ।” সুতরাং ওয়াসিম যা করছে তা সুদ হিসেবে গণ্য হবে।
অন্যদিকে ওয়াসিমের স্ত্রী শরিফা বেগমের টাকার বিনিময়ে ন্যায়বিচার না করে অন্যায়ভাবে বিচারের রায় দেওয়ার মধ্য দিয়ে ঘুষের বহিঃপ্রকাশ ঘটেছে। সে অন্যায়ভাবে বিচারের রায় দেওয়ার জন্য অতিরিক্ত যা নিয়েছে তা সামাজিক ও শরিয়ত উভয় দিক দিয়ে ঘুষ হিসেবে পরিগণিত।
অতএব, ওয়াসিমের কর্মকাণ্ড সুদ হিসেবে এবং তার স্ত্রী শরিফা বেগমের কর্মকাণ্ড ঘুষ গ্রহণ হিসেবে গণ্য হবে। উভয়ই ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে।