1 Answers

আবুল মিয়ার কর্মকাণ্ডে কাফির ও মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটেছে।

আবুল মিয়া মানুষকে দেখানোর উদ্দেশ্যেই নামায আদায় করে এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্যকে দেয় না। সে পাড়া- প্রতিবেশীদের সাহায্য-সহযোগিতায়ও বেশ উদাসীন। তার এসব কর্মকাণ্ড কাফির ও মুনাফিকদের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। পবিত্র কুরআনের সূরা আল মাউনে বিষয়টি বর্ণিত হয়েছে। মহান আল্লাহ বলেন, “সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। যারা লোকদেখানোর জন্য তা করে এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখানো বস্তু অন্যকে দেয় না।” (সূরা আল-মাউন: ৪-৭)

সুতরাং দেখা যায়, আবুল মিয়ার কর্মকান্ড সূরা মাউনে বর্ণিত কাফির ও মুনাফিকদের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই আবুল মিয়ার কাজে কাফির ও মুনাফিকদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। যার জন্য তাকে চরম মূল্য দিতে হবে।

5 views

Related Questions