1 Answers
উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে মহিউদ্দিন সাহেব হতাশ না হয়ে বরং আল্লাহর ওপর ভরসা করার মধ্য দিয়ে তার আচরণে ধৈর্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সুতরাং তার আচরণে একজন প্রকৃত মুমিনের আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে।
মানবজীবনে সুখ-শান্তির পাশাপাশি দুঃখ-কষ্ট বিদ্যমান। এগুলো আল্লাহ তায়ালার পরীক্ষাস্বরূপ। তাই মানুষের উচিত সর্ব অবস্থায় আল্লাহর হুকুম পালন করা, তার নির্দেশিত ও রাসুলের দেখানো পথে চলা। কোনো দুঃখকষ্টে নিপতিত হলে মুমিন ব্যক্তি হতাশ হয় না। এ অবস্থা থেকে মুক্তির জন্য কোনো অন্যায় কাজ করে না। বরং ধৈর্য সহকারে মহান আল্লাহর ওপর ভরসা করে। এতে আল্লাহ খুশি হন। তাকে দুঃখ-কষ্ট থেকে উদ্ধার করেন। সুখ-শান্তির অবস্থায় মুমিন ব্যক্তি আল্লাহকে ভুলে যান না। বরং সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফলে আল্লাহ খুশি হন এবং তার নিয়ামতসমূহ আরও বাড়িয়ে দেন। অতএব বলা যায়, মহিউদ্দিন সাহেবের আচরণে একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।