1 Answers

কামরুল সাহেবের বক্তব্যে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) এর বক্তব্যের বহিঃপ্রকাশ ঘটেছে।

মহানবি (স.)-এর ইন্তিকালের পর হযরত আবু বকর (রা.) মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হন। খলিফা পদে অধিষ্ঠিত হওয়ার পর তিনি বলেন, "আমি যতদিন আল্লাহ এবং আল্লাহর রাসুলের নির্দেশিত পথে চলি ততদিন তোমরা আমায় অনুসরণ করবে আর আমাকে সাহায্য করবে। আর ভুল পথে চললে তোমরা আমাকে সঙ্গে সঙ্গে সংশোধন করে দেবে। তোমাদের মধ্যে যারা দুর্বল, তাদের হক আদায় না করা পর্যন্ত তারা আমার কাছে সবল ও শক্তিশালী। আর যারা সবল তাদের নিকট থেকে হকদারের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট দুর্বল।”

তাঁর এ বক্তব্য দ্বারা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয়েছে এবং মানুষের অধিকার রক্ষায় তাঁর দৃঢ় মনোভাব প্রকাশ পায়। মূলত তিনিই তার দক্ষতা, বিচক্ষণতা ও আল্লাহ রাসুলের পূর্ণ আনুগত্যের মাধ্যমে ইসলামকে চরম বৈরী অবস্থা হতে মুক্ত করেন। এজন্য তাঁকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়।

5 views

Related Questions