1 Answers
উদ্দীপকে ফাবিহার মনোভাবে ইসলামি ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। বিশ্বের সকল মুসলমান ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। কোনো ব্যক্তি তার আপন ভাইয়ের সাথে যেমন আচরণ করে, অন্য মুসলমানের সাথে সেরূপ আচরণই 'ইসলামি ভ্রাতৃত্ববোধ। মহানবি (স.) ইসলামি ভ্রাতৃত্বের স্বরূপ তুলে ধরেছেন। তিনি বলেন, “তুমি মুমিনগণকে পারস্পরিক করুণা প্রদর্শন, সম্প্রীতি, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনের ব্যাপারে একটি দেহের মতো দেখতে পাবে। যখন দেহের একটি অঙ্গ কষ্ট পায়, তখন গোটা দেহই জ্বর ও নিদ্রাহীনতার মাধ্যমে এর প্রতি সাড়া দেয়।” (বুখারি ও মুসলিম) ফলে দুনিয়ার দূরতম প্রান্তে কোনো মুসলমান কষ্টে পতিত হলে অন্য মুসলমানও তার সমব্যথী হয়। তার সাহায্যে এগিয়ে আসে। এটাই ইসলামি ভ্রাতৃত্ব। তাই বলা যায়, উদ্দীপকে ফাবিহার বক্তব্যে ৮৫% মুসলমান সবাই ভাই ভাই দ্বারা ইসলামি ভ্রাতৃত্ব ফুটে উঠেছে ।