1 Answers

উদ্দীপকে উল্লিখিত তাহিয়া সবসময় শিক্ষকগণের আদেশ- নিষেধ মেনে চলে। তাদের সাথে নম্র-ভদ্রভাবে আচরণ করে, নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকে। তার এ আচরণে একজন আদর্শ ছাত্রের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। উল্লিখিত স্বভাবগুলো একজন আদর্শ ছাত্রের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। এছাড়া একজন আদর্শ ছাত্রের আরও বেশকিছু বৈশিষ্ট্য থাকে। যেমন- সহপাঠীদের সাথে সম্ভাব ও সুসম্পর্ক বজায় রাখা, শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের পরিষ্কার- পরিচ্ছন্নতা রক্ষা করা, শিক্ষকের বক্তব্য মনোযোগ সহকারে শোনা ও পালন করা, দৈনিক পড়া আয়ত্ত করা, সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হওয়া, শিক্ষকদের সবসময় সম্মান করা ইত্যাদি।

4 views

Related Questions