1 Answers

উদ্দীপকে সৃষ্টিকর্তার নিরাকাররূপের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ঈশ্বর এক ও অদ্বিতীয়। তার মাধ্যমেই পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়েছে। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। ঈশ্বর পৃথিবীতে সাকার ও নিরাকাররূপে বিরাজ করে।

সৃষ্টিকর্তা হলেন আদি, অনন্ত, জন্মহীন ও মৃত্যুহীন। তাকে চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না। ঈশ্বরের এ রূপকে বলে নিরাকার রূপ। নিরাকাররূপে তিনি সর্বত্র সকল জীবের মধ্যে বিরাজ করেন। ঈশ্বর তাঁর সৃষ্টির মাধ্যমে তাঁর মহিমা প্রকাশ করেছেন। তিনি জন্ম, মৃত্যু, জরাব্যাধির নিয়ন্তা।

সুতরাং উপরিউক্ত আলোচনাতে ঈশ্বরের নিরাকার রূপ সম্পর্কে ধারণা পাওয়া যায়, যা উদ্দীপকে উল্লেখ করা হয়েছে।

5 views

Related Questions