1 Answers
দৃশ্যপট-১ এ সড়ক দুর্ঘটনা নামক সামাজিক সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে।
সড়ক দুর্ঘটনা পৃথিবীর প্রায় সব দেশেই ঘটে থাকে। তবে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিস্থিতি ভয়াবহ। বাংলাদেশের সমাজজীবনে এ সমস্যা নানামুখী আর্থসামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এটি মানসিক সমস্যাকেও প্রভাবিত করছে। চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং রাস্তার ত্রুটি ও দুর্বলতাজনিত সড়ককেন্দ্রিক যে দুর্ঘটনা তাই সড়ক দুর্ঘটনা। বাংলাদেশে রাস্তাঘাট ও যানবাহন বৃদ্ধির সাথে সাথে দুর্ঘটনার হার অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে। উদ্দীপকে সড়ক দুর্ঘটনার শিকার হওয়া ফাল্গুনী ও তার বান্ধবী এর অন্যতম একটি উদাহরণ। বাংলাদেশ হাইওয়ে পুলিশের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ২০০১ সালে মোট সড়ক দুর্ঘটনা ঘটে ৪,০৯১টি এবং ২০০২ সালে তা বেড়ে দাঁড়ায় ৪,৯১৮টিতে। তাছাড়া ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত যানবাহন দুর্ঘটনায় কবলিতদের মধ্যে মারা যায় ৫০.৫৮%, গুরুতর আহত হয় ৩৮.১০%, এবং সামান্য আহত হয় ১১.৩২% জন। গুরুতর আহদের মধ্যে অনেকেই আবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, যার কোনো পরিসংখ্যান নেই। প্রকৃতপক্ষে সড়ক দুর্ঘটনা পরিস্থিতি এর চেয়েও ভয়াবহ।