1 Answers

উদ্দীপকের জনাব 'ক'-এর সমস্যাটি বাংলাদেশের সামাজিক সমস্যা এইচআইভি বা এইডস সমস্যাকে নির্দেশ করে। এটি বাংলাদেশের সামাজিক সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে।

এইডস হলো HIV ভাইরাসজনিত একটি প্রাণঘাতী মারাত্মক ব্যাধি। যার পরিণতি একমাত্র মৃত্যু। এইচআইভি আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলনে কিংবা রক্তগ্রহণ, দুধপান ও চিকিৎসা যন্ত্রপাতির মাধ্যমে অন্যরা এ রোগে আক্রান্ত হয়। এইডস-এ আক্রান্ত ব্যক্তির দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। আক্রান্ত ব্যক্তি যেকোনো সাধারণ ব্যাধিতেই সহজেই আক্রান্ত হয়ে - গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর ধীরে ধীরে সে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এইচআইভি সংক্রমনের সর্বশেষ পর্যায় হলো এইডস। এই ভাইরাস আক্রান্ত ব্যক্তির রক্ত, বীর্য, যৌনিরস, থুতু, চোখের পানি, মুত্রের মধ্যে থাকে। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সার্বক্ষণিক জ্বর ও ডায়রিয়া লেগে থাকে। শুকনা কাশি লেগে থাক। অতিরিক্ত অবসাদ অনুভূত হয়। উদ্দীপকের জনাব 'ক'-এর অসুস্থতার লক্ষণগুলো এইডস রোগের লক্ষনের সাথে মিলে যায়।

অতএব বলা যায়, জনাব 'ক' এইডস রোগে আক্রান্ত।

4 views

Related Questions