1 Answers

উদ্দীপকে উল্লিখিত ঘটনা-২ বাংলাদেশের দুটি সামাজিক সমস্যা জঙ্গিবাদ ও দুর্নীতিকে নির্দেশ করছে।

সামাজিক সমস্যা হলো সমাজের এমন একটা অস্বাভাবিক অবস্থা যা অধিকাংশ লোককে প্রভাবিত করে এবং এ অবস্থা থেকে উত্তরণের জন্য সকলকে একযোগে কাজ করতে হয়। উদ্দীপকে 'ক' একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের সদস্য হিসেবে সহিংস কর্মকাণ্ড পরিচালনা করে, যা জঙ্গিবাদকে নির্দেশ করে। অন্যদিকে 'খ' নিম্নমানের নির্মাণ সামগ্রীর মাধ্যমে বিল্ডিং করায় তা একসময় ভেঙে পড়ে। ফলে অনেক লোক ক্ষতিগ্রস্ত হন, যা দুর্নীতিকে নির্দেশ করে। জঙ্গিবাদ যারা পরিচালনা করে তাদেরকে জঙ্গি বলে। জঙ্গিরা আক্রমণাত্মক ও হিংসাত্মক উপায়ে রাষ্ট্র বা সমাজ অনুমোদিত সংস্কারের সমর্থনে সমবেতভাবে কাজ করে। জঙ্গিরা চরম ও হিংসাত্মক পন্থার আশ্রয় নেয়। জঙ্গিরা বিশেষ উদ্দেশ্য পূরণে তাদের সংগঠন প্রণীত আদর্শ প্রবর্তন করতে চায় যা দৃশ্যকল্প-২ এর ক এর কার্যক্রমের সাথে সম্পর্কিত। অন্যদিকে ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ পন্থায়  নীতিবহির্ভূত বা জনস্বার্থবিরোধী কাজই দুর্নীতি। দুর্নীতির মাধ্যমে কাউকে না কাউকে ক্ষতিগ্রস্ত করা হয়। দৃশ্যকল্প-২ এর ঠিকাদার ও নিজের স্বার্থে অন্যের ক্ষতি করে।

সুতরাং বলা যায়, ঘটনা ২ এ জঙ্গিবাদ ও দুর্নীতি নামক সামাজিক সমস্যাকে নির্দেশ করে।

5 views

Related Questions