1 Answers
উদ্দীপকের সোহাগের মধ্যে কিশোর অপরাধ নামক সামাজিক সমস্যাটি বিদ্যমান রয়েছে।
কিশোর অপরাধ প্রায় প্রতিটি সমাজের জন্য একটি উদ্বেগজনক সমস্যা। সাধারণত শিশু-কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধকে কিশোর অপরাধ বলা হয়। বাংলাদেশের প্রেক্ষিতে ১৮ বছর পর্যন্ত বয়সকে শিশু ধরা হয় এবং ৭ থেকে ১৬ বছর বয়সী সবার অপরাধকে কিশোর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। সামাজিক সুষ্ঠু পরিবেশ ও মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে খারাপ সঙ্গ ও পাচারকারী এবং বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তির সাথে জড়িত হয়ে শিশু-কিশোররা অপরাধী হয়ে পড়ে। স্কুল পালানো, মারামারি করা, মাদক সেবন, ইভটিজিং বড়দের সাথে অশালীন বা অসৌজন্যমূলক ব্যবহার, চুরি, ছিনতাই ইত্যাদি কিশোর অপরাধের কিছু প্রচলিত প্রকৃতি। উদ্দীপকের দৃশ্য-১-এর সোহাগ অষ্টম শ্রেণির ছাত্র। সে স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয় ও ছাত্রদের সাথে মারামারি করে। দেখা যাচ্ছে যে, সোহাগের অপরাধ ও তার বয়স বিবেচনায় সে একজন কিশোর অপরাধী। সুতরাং সোহাগের মধ্যে কিশোর অপরাধ নামক সামাজিক সমস্যাটিই বিদ্যমান।