1 Answers
উদ্দীপকের আমিন গার্মেন্টস-এ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান।
এ নেতৃত্বে নেতা নিজের কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত রাখেন। এছাড়া নিজের ইচ্ছেমতো এককভাবে সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে নেতা যা ভালো মনে করেন, তাই করেন। তিনি কাজের জন্য কারো কাছে জবাবদিহি করেন না। এ ধরনের নেতৃত্বে কর্মীদের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। তাই তারা প্রতিষ্ঠানকে নিজের মতো ভাবতে পারে না।
উদ্দীপকের জনাব রুহুল 'আমিন গার্মেন্টস'-এর মালিক। তিনি অধস্তনদের সবসময় চাপের মুখে রাখেন। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের সাথে আলোচনা না করেই উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেন। তাই তিনি শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য করেন। এতে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হলে তিনি তার জন্য শ্রমিকদেরই দায়ী করেন। এসব বৈশিষ্ট্যের সাথে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মিল আছে। তাই বলা যায়, জনাব রুহুলের কাজে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের প্রতিফলন হয়েছে।