1 Answers

বোরহান সাহেবের প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করা হয়। এ ধরনের নেতৃত্বে নেতা কর্মীদের সাথে আলাপ-আলোচনা ও পরামর্শ করে কাজ পরিচালনা করেন। তিনি সব ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধীনস্থদেরকে দেন। ফলে নেতার প্রতি কর্মীদের ইতিবাচক মনোভাব তৈরি হয়।

উদ্দীপকের বোরহান সাহেব অ্যালুমিনিয়াম ফয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি শ্রমিকদের পরামর্শ নেওয়ার মাধ্যমে কাজ পরিচালনা করেন। ফলে কর্মীরা সন্তুষ্ট থাকে। তিনি কর্মীদের সুবিধা- অসুবিধা বিবেচনা করে পরিকল্পনা তৈরি করেন। এছাড়া, কর্মীদের সাথে আন্তরিক ব্যবহার করেন। তাদের কথাবার্তায় তিনি সমান গুরুত্ব দেন। এর সাথে গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যের মিল আছে। তাই বলা যায়, বোরহান সাহেব গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন।

5 views

Related Questions