1 Answers

উদ্দীপকের জনাব জান্নাতুলের মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব বিরাজমান।

এ নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলাপ-আলোচনা ও পরামর্শ করে কাজ পরিচালনা করেন। এক্ষেত্রে নেতা সব ক্ষমতা নিজের কাছে না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে দেন। তিনি কর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে কাজ আদায়ের চেষ্টা করেন। এতে নেতার প্রতি কর্মীদের ইতিবাচক ধারণা সৃষ্টি হয়।

উদ্দীপকের জনাব জান্নাতুল তাজিন ফ্যাশন-এর মালিক। তিনি কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন। আবার, কোন কাজ কীভাবে করলে ভালো হবে এ বিষয়ে তিনি কর্মীদের মতামতও নেন। এছাড়া তার আচরণে কর্মীরা সন্তুষ্ট থাকেন। এতে নেতার প্রতি তাদের আস্থা বাড়ে। তাই তারা ঠিকভাবে কাজ করার চেষ্টা করে। এসব বৈশিষ্ট্যের সাথে গণতান্ত্রিক নেতৃত্বের মিল আছে। তাই বলা যায়, জনাব জান্নাতুল গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন।

4 views

Related Questions