1 Answers

আমার মতে, জনাব আসিফের গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করা উচিত।

এ ধরনের নেতৃত্বে অধস্তনদের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনে তাদের থেকে পরামর্শ নেওয়া হয়। এছাড়া তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। আর তারা নেতার কাছে কাজের জন্য জবাবদিহিতা করে।

উদ্দীপকের জনাব আসিফ কর্মীদের আদেশ দেন এবং কর্মীরা তা পালন করতে বাধ্য হয়। তিনি মনে করেন, কর্মীদের মতামত নিয়ে কাজ করলে তারা অতিরিক্ত সুবিধা পাবে। তাই তিনি কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন এবং সবসময় তাদের চাপের মুখে রাখেন। জনাব আসিফ গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করলে অধস্তনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। এতে অধস্তনরা নিজেকে প্রতিষ্ঠানের একজন বলে মনে করবে। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বাড়বে এবং দ্রুত উন্নয়ন হবে। কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের ভেবে পূর্ণ মনোবল ও দক্ষতা দিয়ে কাজ করবে। জবাবদিহিতা এবং পরামর্শ করার সুযোগ থাকবে বলে তারা আগ্রহের সাথে কাজ করবে। এ ব্যবস্থা প্রতিষ্ঠানের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই বলা যায়, জনাব আসিফের গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করা যথার্থ হবে।

4 views

Related Questions