1 Answers
না, ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে বহুতল ভবনে অবস্থান করার সময় জিহান ও সিফাতের নেওয়া পদক্ষেপটি যথোপযুক্ত নয় বলে আমি মনে করি। ভূমিকম্পের সময় বহুতল ভবন ধসে যেতে পারে।
এমতাবস্থায় ভবনে বসবাসকারী সকলের জীবনের ঝুঁকি অনেকটা বেশি থাকে। বহুতল ভবনে ভাঙন বা ধসে যাওয়ার সময় সাধারণত তুলনামূলকভাবে সিঁড়ি আগে ভেঙে পড়ে। এজন্য তাড়াহুড়া করে নিচে নামার চেষ্টা একটি ভুল পদক্ষেপ। উদ্দীপকের জিহান ও সিফাতের পদক্ষেপটি তাই যথোপযুক্ত নয়। ভূমিকম্পের সময় বহুতল ভবনে অবস্থানরতদের আতঙ্কিত না হয়ে বিম, দরজা বা শক্ত আসবাবপত্রের নিচে বা পাশে আশ্রয় নেওয়া উচিত। খাট শক্ত হলে এর নিচে আশ্রয় নেওয়া যেতে পারে। তাছাড়া কাচের আসবাব ও জানালা থেকে দূরে অবস্থান নিতে হয়। শক্ত কোনো আসবাবপত্র থাকলে তার ঠিক পাশে অবস্থান নেওয়া যেতে পারে। কেননা ছাদ ধসে পড়লে আসবাবের ঠিক পাশেই কিছুটা ফাঁকা জায়গা তৈরি হবে, যা মোটামুটিভাবে নিরাপদ। তাছাড়া শক্ত টেবিল জাতীয় জিনিসের নিচে মাথায় দু'হাত দিয়ে ঘিরে ধরে বসে আশ্রয় নেওয়া যেতে পারে। বাসায় হেলমেট থাকলে তা নিজে পরে নিতে হবে এবং অন্যকে পরতে দিতে হবে।
উপরিউক্ত আলোচনা শেষে বলতে পারি, ভূমিকম্পের সময় যথাসম্ভব স্থির থেকে ঠান্ডা মাথায় করণীয় নির্ধারণ করতে হবে।