1 Answers
'সফল উদ্যোক্তা হতে চাইলে জহুরুল ইসলামের গুণাবলি অনুসরণ করা উচিত'- উক্তিটি যৌক্তিক বলে আমি মনে করি।
বাংলাদেশে একজন সফল উদ্যোক্তা হলেন জহুরুল ইসলাম। তিনি বহুগুণে গুণান্বিত। পরিশ্রমী, দূরদর্শিতা, সৃজনশীলতা, সততা, আত্মবিশ্বাসসহ সফল উদ্যোক্তার সব গুণ তার মধ্যে বিদ্যমান। আর ব্যবসায় উদ্যোগে সফল হতে হলে উদ্যোক্তাকে এই গুণাবলি অর্জন করতে হয়।
উদ্দীপকে জহুরুল ইসলামের কথা বলা হয়েছে। তিনি এদেশের একজন সফল উদ্যোক্তা। তিনি তার দূরদর্শিতা গুণের মাধ্যমে জমি কিনে ভবিষ্যতে লাভবান হয়েছেন। এছাড়া তিনি জনহিতকর বিভিন্ন কাজ যেমন: বাড়ি, রাস্তা, ব্রিজ, সেচ ব্যবস্থা, স্যানিটেশন, কৃষি, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি নির্মাণ ও স্থাপনায় ভূমিকা রেখেছেন।
পরিশ্রম, সততা, নিষ্ঠা, আত্মবিশ্বাস প্রভৃতি জহুরুল ইসলামকে সফল উদ্যোক্তায় পরিণত করেছিল। তার মতো উদ্যোক্তারা নিজেদের কাজে সফল হতে চাইলে এসব গুণের অধিকারী হতে হবে। নতুন উদ্যোক্তাদের ব্যবসায় গঠনের পর সাফল্য অর্জনের পর্যায়ে পৌঁছাতে নিরলস পরিশ্রম করতে হবে। তাদের নিজেদের প্রতি বিশ্বাস থাকতে হবে। আবার, তাকে দূরদর্শীও হতে হবে। এর মাধ্যমে তারা ভবিষ্যৎ অবস্থা বুঝে কাজ করতে পারবে। ব্যবসায়ের উদ্যোগ নেওয়ার পর এতে প্রতিনিয়ত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হয়। তাই ব্যবসায় উদ্যোক্তাকে তার উদ্যোগে সফল হতে জহুরুল ইসলামের মতো সফল উদ্যোক্তাদের অনুসরণ করতে হবে।