1 Answers
জনাব রায়হান ও তার বন্ধুরা 'পুঁজির সহজলভ্যতা' সুবিধাটির জন্য সফল উদ্যোক্তা হতে পেরেছিলেন বলে আমি মনে করি।
যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনে পুঁজি বা অর্থের প্রয়োজন হয়। সাধারণত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান পুঁজি বা অর্থ সরবরাহ করে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকের জনাব রায়হান ও তার বন্ধুরা জিন্স প্যান্ট তৈরির কারখানা স্থাপন করেন। এটি স্থাপনের জন্য তাদের পুঁজির প্রয়োজন হয়। মূলধন সংগ্রহের জন্য তারা ব্যাংকের দ্বারস্থ হন। কারখানাটি স্থাপনে তারা ব্যাংক থেকে ২ কোটি টাকা ঋণ হিসেবে নেন।
দেশের সমৃদ্ধ পুঁজিবাজার বা অর্থবাজারের উপস্থিতি জনাব রায়হান ও তার বন্ধুদের ব্যাংক থেকে পুঁজি সংগ্রহ করতে সাহায্য করেছে। পুঁজি বা অর্থ ছাড়া তারা কারখানাটি স্থাপন করতে পারতেন না। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ফলে তারা পর্যাপ্ত পরিমাণে পুঁজি সংগ্রহ করতে পেরেছেন। দেশের অর্থ ও ঋণের সরবরাহ সহজ ও পর্যাপ্ত বলেই তারা সহজে ঋণ পেয়েছেন। ফলে তারা কারখানাটি স্থাপন করতে পেরেছেন ও পরবর্তী সময়ে সফলতা লাভ করেছেন। সুতরাং বলা যায়, 'পুঁজির সহজলভ্যতা' সুবিধাটির জন্য জনাব রায়হান ও তার বন্ধুরা সফল উদ্যোক্তা হতে পেরেছিলেন।