1 Answers

উদ্দীপকের আলোকে রিপনকে একজন সফল ব্যবস্থাপক বলা যায়- কথাটি যৌক্তিক বলে আমি মনে করি।

একজন ব্যবস্থাপক প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য মানবীয় ও অমানবীয় (যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ) সম্পদ ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের চেষ্টা করেন। তিনি সঠিক পরিকল্পনা নিয়ে কর্মীদের কাজের নির্দেশনা দেন। কর্মীদের কাছ থেকে কাজ আদায় করার জন্য তিনি প্রয়োজনে আর্থিক ও অনার্থিক (চাকরির নিরাপত্তা, পরিবহন ও বাসস্থান সুবিধা) প্রেষণা দেন। উদ্দীপকের রিপন একটি কারখানার মালিক। তিনি তার প্রতিষ্ঠানে কখন, কোন কাজ, কাকে দিয়ে করাবেন নির্ধারণ করে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেন। এরপর সুষ্ঠুভাবে কাজগুলো করার জন্য তিনি দক্ষ কর্মী নিয়োগ দেন। তিনি মাঝে মাঝে সরেজমিনে কারখানা পরিদর্শন করেন। এভাবে সঠিক সময়ে সঠিক কাজটি হচ্ছে কিনা তা নিশ্চিত করেন।

রিপন শুরুতেই প্রত্যেক কর্মীর দায়িত্ব, প্রয়োজনীয় মূলধন ও সময় বিবেচনা করে কাজের পরিকল্পনা করেন। তিনি কর্মীদের মাঝে দায়িত্ব ও ক্ষমতা বণ্টন করেন, যা সংগঠিতকরণের বৈশিষ্ট্য। অন্যদিকে দক্ষ কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি প্রভৃতি কর্মীসংস্থানের অন্তর্ভুক্ত কাজ। রিপন এ কাজগুলো সুষ্ঠুভাবে করেন। তিনি কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং পুরস্কারের মাধ্যমে তাদের প্রেষণা দেওয়ার চেষ্টা করেন। সরেজমিনে কাজ তদারকির মাধ্যমে তিনি ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ কাজটি করেন। এভাবে ব্যবস্থাপনার প্রতিটি কাজ তিনি সুষ্ঠুভাবে সম্পন্ন করেন এবং সফল হন। তাই রিপনকে একজন সফল ব্যবস্থাপক বলা যায়।

5 views

Related Questions